Sunday, December 25, 2011

একটু অন্য রকম

বাঙ্গালোরে আসার পর নতুন কিছু আর লেখা হয় নি | চাকরি-বাকরি,ভাড়া ঘর খোঁজা, রোজকার বাজার-হাট, রান্না-বান্না আর weekend এ নানা recipe নিয়ে চেষ্টা চালানো বা ঘোরা-ঘুরি নিয়ে ব্যস্ত | গত দুটো weekend কিন্তু দারুন গেছে, একটু খানি হঠকে |

সেই  আনন্দ কে জাহির করছি, কবিতা নয়, ছবি দিয়ে...  

এই weekend এর বিশেষত্ব হলো প্রচুর খাবার-দাবার | সবচাইতে বেশি ভালো লেগেছে আজ | ইলিশ মাছ ভাপে আর কোর্মা বানিয়েছিলাম | প্রতম্বার বানালাম | মন্দ হয় নি | আর বানিয়েছিলাম চকোলেট কেক, প্রেসার কুকারে | ভালই হযেছিল খেতে, দেখতে তো আরো ভালো হয়েছিল 


















গত weekend এর বিশেষত্ব হলো - Dubare  Elephant Camp |

বাঙ্গালোরে এ আসতে না আসতেই চাকরি তা পেয়ে গেছিলাম, ভালো লেগেছিল | কিন্তু আমি চাইছিলাম একটু চাঙ্গা করতে শরীর আর মন - দুটোই | রাহুল খবর আনলো dubare-র | দুটো দিন খুব আনন্দ করে কাটালাম | শুক্রবার রাত 11 টায় বাস ছাড়লো, সকাল ৫.৩০ তে medikeri পৌছুলাম আমরা | সেখান থেকে ৯ টার বাস এ kushalnagar , সেখানে auto তে Golden Temple দেখে দুবারে পৌছুলাম ১০.৫০ তে | দারুন লাগলো|

































Friday, May 13, 2011

সময়ের দৌড়

সেদিনের সেই কথাগুলো রইলো মনে লেখা
       সেদিনের সেই মূহুর্তগুলো রইলো জীবনের সাথে বাঁধা
সময় যাবে চলে, পুরনো কে পেছনে ফেলে
     যাবে নতুনের হাত ধরে নতুন দিনের খোঁজে ..
সময় কে বলেছিলাম, থাক না কিছু পিছুটান..
               থাক না কিছু বর্তমান
সবই কি হতে হবে অতীত?
   থাকবে কি শুধুই স্মৃতিগুলো?
আসবে না সেই মূহুর্তগুলো সজীব হয়ে,
    নতুন সময়ের সাথে, আমাদের কাছে?

"উত্তর দেওয়ার দায় নেই আমার "
        যেতে যেতে বলে গেল সময় ;

হুঃ, সত্যিই হয়ত সে বলল...জবাব দেবে কেন সে?
সময় জানে শুধু এগিয়ে যেতে,
     সব বর্তমান কে করে দিয়ে অতীত
সে ছুটে ধরতে চায় ভবিষ্যত কে
     কিন্তু পোড়া কপাল তারও
              সময়ের হাতে ধরা দেয় শুধুই বর্তমান
পায় না ছুঁতে ভবিষ্যতকে,
আর সেই না পাওয়াকে পাওয়ার আশায় সে ফেলে রেখে যায় আমাদের হাতে
                  অতীতের স্মৃতিগুলো
আর ------
      বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যত কে পাওয়ার স্বপ্ন |


Saturday, March 5, 2011

স্কুলে কলেজে, সবার মুখে ভালবাসার কথা শুনে ,

    সেও চেয়েছিল ভালোবাসাকে ভালবাসতে ;
গল্পে-উপন্যাসে পড়া ভালবাসা-শব্দটাকে চেয়েছিল
        জীবনের ছোঁয়া দিতে ;
কিন্তু জীবন আর ভালবাসা-
     দুটোকে তখনও এক সাথে মেশাতে পারেনি সে।

ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে, নতুন সন কিছুর ছোঁয়ায় ,
 প্রথমবার রাঙিয়েছিল জীবনকে ভালবাসার তুলি দিয়ে ;
আর তখন-ই তার পরিচিত "ভালবাসা" পেল জীবন ,
               সেই মানুষটার স্পর্শে ।
মনের বাঁধ ভেঙ্গে গিয়েছিল তার, সেই স্পর্শে ;
আর সেই বাঁধভাঙ্গা ভালবাসায় ভেসে গেছিল সে অনেকদুর --
       শুধু সে আর তার ভালবাসা ;

হঠাত একদিন খেয়াল হলো, বাঁধ ভাঙ্গেনি ,
         সে চলে এসেছে বাঁধ পার করে ,
এসেছে অনেক কিছু ছেড়ে বাঁধের ওপারে ;
হুঁশ এলো ,
      ভালোবেসে এতকিছুর থেকে দুরে যেতে হবে, তা সে জানত না ।

সিদ্ধান্ত নিল ,
  একটু দ্বন্দ , একটু কষ্ট ,
কিন্তু প্রচুর সাহস আর দৃঢ়তার সাথে ;
সিদ্ধান্ত নিল সে ,
      বাঁধের ওপারে ফিরে যাওয়ার ।

     আজ সে বাঁধের এপারে, ফিরে এসেছে ,
ফিরে এসে হারালো সে তার ভালোবাসাকে,
   কিন্তু ফিরে পেল সে-সব কিছু, যা চেনাতে শিখিয়েছিল--
       জীবনকে, নিজেকে ;

কখনো কখনো ক্লান্ত দিনের শেষে, ঘরের জানালাতে দাঁড়িয়ে,
  সূর্যের শেষ আলোয় চেয়ে দেখে বন্ধের ওপারে --
অনেক স্মৃতি আর স্বপ্ন চোখে নিয়ে ,
  চেয়ে দেখে বাঁধের ওদিকটায়, 
যেদিকে ছিল শুধু সে আর তার ভালবাসা ;
সন্ধ্যের অন্ধকারে ঢেকে যেতে থাকে সব
     দেখা যায় না আর কিছুই - সেও বন্ধ করে দেয় জানালাটা ।

এখন আর সে চায় না, ভালোবাসাকে ভালবাসতে ,
   চায় না ভালবাসা শব্দ টাকে নিয়ে ভাবতে ;
এখন সে জানে ,
    একদিন ভালবাসা আসবে বাঁধের এপারে,
       তার ঘরের দুয়ারে ,
ভালবাসা আপন করে নেবে তাকে - তার সব কিছুকে;

সেই ভালবাসার সাথে থাকবে না 
      এপারের কিছু হারানোর শর্ত,
থাকবে না কোনো কিছু হারানোর ভয় ।

তবুও, বন্ধ জানালাটা খুলে চেয়ে দেখে সে ওপারে ,
     ক্লান্ত দিনের শেষে - মাঝেমাঝে ;
কিন্তু সে জানে, ভালবাসার হাত ধরে আর সে যাবে না ওপারে ,
         এপারের সব কিছু ছেড়ে ;
সে সিদ্ধান্ত নিয়েছে , সেইসব না-হারানোর,
  যা পেয়েছে ভালোবাসাকে চেনার আগে ,
যা পেয়েছে ভালোবাসাকে ভালবাসার আগে।
আর তাই,
   আজ সে সুখী ।


Friday, March 4, 2011

আমার শহর

ই কবিতাটা শহর গৌহাটি কে নিয়ে লেখা...আমি তেমন একটা ভালবাসতে পারছিলাম না এই বেপরোয়া শহরটা কে..কিন্তু ১ বছর এখানে থেকে I SIMPLY FELL IN LOVE WITH THIS CITY, WITH THE CROWD, THE CITY BUS...EVERYTHING...







একটা নতুন শহর, নতুন সব রাস্তা ..
কত গাড়ী, কত্ত লোক এখানে
   এত্তো ধোঁয়ার মাঝেও রয়েছে শহরের বুকে
         নানা রঙের ছোঁয়া
প্রমান করছে বেঁচে আছে এই শহর ;

কিন্তু পাঁচ মাস আগেও দূর থেকে দেখে
     ভয় পেয়েছিলাম এই শহর কে ,
ভাবছিলাম,
    আমার ছোট্ট পাড়ার মিষ্টি হাসির
     নীল আকাশ এখানে কোথায়? -এখানে যে আকাশের মুখ ভার ,
 হাসতেই শেখেনি যেন ;
আর রাস্তাঘাটের কথা কি বলবো!
   হাঁটার জায়গা নেই !
ভেবেছিলাম, কি করে থাকব এই দমবন্ধ করা জায়গায় ?

আর আজ,
   আমি এই শহরের ই এক ব্যস্ত পথিক,
শিখেছি জায়গা বের করে নিতে, এখানকার রাস্তায় ;
দুরে নয় , ভীরে মিশে আজ এই শহরের আমি একজন;
তাই এই শহরের কালো আকাশের চোখে দেখতে পাই হতাশা ;
    রক্তে ভেজা এই শহর ভালোবেসে কাছে টেনে নেয় সবাইকে এখনও ,
মানুষের কাছে মার খাওয়া এই শহর বিশ্বাস করে এখনও মানুষকে ;
আর তাই, oxyjen আর সময় এর অভাব নিয়ে..
      হতাশা-স্বপ্ন-আশা নিয়ে বেঁচে আছে আমার এই শহর ।। 


প্রিয় বন্ধু





প্রিয় বন্ধু ,
কেমন আছো ?
কোথায় আছো ?
  কাগজটাতে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম আমার অজস্র অভিমান,
                              অসংখ্য অভিযোগ..
  কালির আচঁড়ে তোমায় আজ লিখতে চাইছি সব ;
কিন্তু বড্ড বেয়াদপ এই না বলতে পারা কথাগুলো...
 তাই কথার ভীড়ে হারিয়ে যাচ্ছে আমার শব্দগুলো ।

আচ্ছা, তুমি খোঁজ নাও না কেন একটুও ?
   খুব ব্যস্ত, তাই বুঝি ?
ব্যস্ত আমিও, তবে তোমার চাইতে একটু কম ,
   সময় আছে হাতে ,
  তোমার হাতে থেকে হয়তো হারিয়েছে সময় টাও ।
তোমার কি দোষ আর..
   হারিয়ে যাচ্ছে কত কিছুই আজকাল ...
বাঁচার লড়াইয়ে রয়েছে শুধু লড়াইটা ,
     কিন্তু হারিয়েছে জীবন ;
অনুভূতির দ্বন্দে হারিয়েছে মানবিকতা, হারিয়ে গেছে মন ;
পথ চলাটা আজ শুধু চলার তাগিদ হয়ে গেছে ,
  আর এই তাগিদে হারিয়েছে বন্ধুত্ব..ভালবাসা...

জানো বন্ধু ,
এ এক আশ্চর্য সঙ্গহীন অন্ধকার পথ,
সারা পথ জুড়ে কোলাহল,
প্রতি পদক্ষেপে রয়েছে সাথী, রয়েছে অনুভূতিহীন বন্ধুত্ব ।

সারা পথ জুড়ে আলো,
 তাতে রাস্তা যতটুকু না দেখা যায়
রাস্তা হারানোর ভয়টাই বেশি থেকে যায় ।

আজ এই পথেরই এক অনুভূতিহীন পথিক আমি,
  বাঁচার লড়াইয়ে আমিও রয়েছি, জীবনকে বাদ দিয়ে ;
কিন্তু জানো বন্ধু,
   মাঝেমাঝে তোমার কথা খুব মনে পরে ;
কেমন আছ ?
কোথায় আছ ?
একটুও খবর নাও না কেন?

খুব ব্যস্ত আছ হয়তো ,
   তাও বলছি, উত্তর দিও ;
আর আমি.....হুঃ.....ভালো থাকার চেষ্টায় - ;

ভালো থেকো;
চেষ্টা করো উত্তর দেওয়ার ।


    ইতি,
     তোমার প্রিয় বন্ধু ।


Thursday, March 3, 2011

"তুমি কি থাকবে আমার সাথে?"


"তুমি কি থাকবে আমার সাথে?"...
 জানতে চাইছিল ছেলেটি, পাশে হেঁটে চলা মেয়েটির থেকে
..কত্তো ছোট প্রশ্ন টি...
    "তুমি কি থাকবে আমার সাথে?"...

এই ধর বৃষ্টি ভেজা সন্ধ্যায়
   যখন নিয়ে বসবো গরম চায়ের কাপ হাতে
আর সাথে গরম বেগুনি, তখন...
তুমি থাকবে আমার সাথে?
    নিয়ে গরম চায়ের কাপ হাতে?

ঘামে ভেজা দুপুরে আমার বাড়ির একা balcony তে
    যখন আরাম কেদারায় থাকব বসে
তখন তুমি কি থাকবে আমার সাথে?
   আমার ঠান্ডা balcony তে, আমার পাশে?

কিংবা এই এখন যেমন চাইছি আমি চলে যেতে
   সেই নাম না জানা এক জায়গায়...
   ধরা ছোঁয়ার বাইরে......এই কোলাহলের থেকে অনেকদূরে,
তুমি যাবে আমার সাথে সেই জায়গায়?
    তুমি কি থাকবে আমার সাথে?...সেখানেও?


বৃষ্টি ভেজা সন্ধ্যা
     ঘামে ভেজা দুপুর
ভীরের মাঝে......নির্জন জায়গা...
আমি ছাই তোমায় আমার সাথে
    আমার পাশে......প্রতি মুহুর্তে...প্রতি পদে...
বলো না তুমি কি থাকবে আমার সাথে?



আমার দুনিয়া



ভালোবেসে ভালোবাসাকে হারালাম,
নাকি ভালোবাসাকে হারিয়ে ভালোবাসতে শিখলাম
     ...................জানি না ;
কিন্তু নিজেকে ভালোবাসলাম , তোমার ভালোবাসা হারিয়ে ।
জীবনের মানে খুঁজে পেয়েছিলাম ,
তোমার বুকের মাঝে ,
আজ তোমায় হারিয়ে ,
    জীবনকে বুঝেছি ।
আর তাই ,
   আজ নিজের ভুলে যাওয়া স্বপ্ন ,
এই ডায়েরীতে লেখা কবিতা ,
  আর আমার ছোট্ট দুনিয়াটাকে 
আপন করে পেয়েছি ।।