সেদিনের সেই মূহুর্তগুলো রইলো জীবনের সাথে বাঁধা
সময় যাবে চলে, পুরনো কে পেছনে ফেলে
যাবে নতুনের হাত ধরে নতুন দিনের খোঁজে ..
সময় কে বলেছিলাম, থাক না কিছু পিছুটান..
থাক না কিছু বর্তমান
সবই কি হতে হবে অতীত?
থাকবে কি শুধুই স্মৃতিগুলো?
আসবে না সেই মূহুর্তগুলো সজীব হয়ে,
নতুন সময়ের সাথে, আমাদের কাছে?
"উত্তর দেওয়ার দায় নেই আমার "
যেতে যেতে বলে গেল সময় ;
হুঃ, সত্যিই হয়ত সে বলল...জবাব দেবে কেন সে?
সময় জানে শুধু এগিয়ে যেতে,
সব বর্তমান কে করে দিয়ে অতীত
সে ছুটে ধরতে চায় ভবিষ্যত কে
কিন্তু পোড়া কপাল তারও
সময়ের হাতে ধরা দেয় শুধুই বর্তমান
পায় না ছুঁতে ভবিষ্যতকে,
আর সেই না পাওয়াকে পাওয়ার আশায় সে ফেলে রেখে যায় আমাদের হাতে
অতীতের স্মৃতিগুলো
আর ------
বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যত কে পাওয়ার স্বপ্ন |