
বোবা কালো আকাশটা রয়েছে অনেক দুরে
বল্ তে চাইছে যেন কিছু আমায়
শুনতে চাইলাম
দাঁড়িয়ে এই খালি ছাদটায় ।
বৃষ্টি গন্ধমাখা হাওয়ায়
ঘামে জড়ানো শরীরটা এলিয়ে দিয়ে
শুনতে চাইলাম........
কালো আকাশটা রইল তবুও গাম্ভীর্য্যের মুখোশ পড়ে ;
একটা পাখী উড়ে গেল মাথার উপর দিয়ে
চিত্কার করতে করতে
সেও কী চাইছিল কিছু বল্ তে ....
শুনতে চাইলাম
কিন্তু অন্ধকার আকাশটায়
হারিয়ে গেল সেই না বলতে পারা কথা ।
হাজার তারার অলঙ্কারে সাজিয়েছে নিজেকে
তবুও অন্ধকারে জড়ানো আকাশটা.....
কিছু যেন চাইছে বলতে
অন্ধকারে বোবা আকাশটা ।।
eitu bhaal ke buji napalu...but toi likhiso to....bhaalei hobo sure...
ReplyDeleteidiot..........
ReplyDelete