Tuesday, March 1, 2011

তোমার অপেক্ষায়



তোমার অপেক্ষায় রয়েছিল লাল গোলাপটা
তোমার অপেক্ষায় রয়েছিল শুন্য আঙ্গিনা 
     তোমায় আবার দেখার আশায়
   রয়েছিল দুটো কাজলটানা চোখ ।
সেই যে গেলে হাত ছাড়িয়ে ,
    এক বছর তিন মাস হয়ে এলো ;
গোধুলির হালকা আলোয় 
   আমার এই ঘরের বারান্দা একা সেই থেকে ।
কিন্তু খবর পেলাম
    তুমি আসছ, খুব তাড়াতাড়ি ।
তোমার ছোঁয়ায় মাতবে এই বারান্দা
  উপচে পড়বে হাসি কাজলা চোখ দুটোয় ।


এই, এসো তাড়াতাড়ি,
   তোমার অপেক্ষায় রয়েছে লাল গোলাপটা
তোমার অপেক্ষায় রয়েছে শুন্য আঙ্গিনা 
...............আর রয়েছে শুধু তোমার এই  'আমি' ।।


3 comments:

  1. Ami jani tomar chokh duto sundar,,,kintu mon tao je Laal Golap seta ekhon bujhate parchhi,,,,

    ReplyDelete
  2. sudhu laal noi...rongin golap ami...

    ReplyDelete