তোমার অপেক্ষায় রয়েছিল লাল গোলাপটা
তোমার অপেক্ষায় রয়েছিল শুন্য আঙ্গিনা
তোমায় আবার দেখার আশায়
রয়েছিল দুটো কাজলটানা চোখ ।
সেই যে গেলে হাত ছাড়িয়ে ,
এক বছর তিন মাস হয়ে এলো ;
গোধুলির হালকা আলোয়
আমার এই ঘরের বারান্দা একা সেই থেকে ।
কিন্তু খবর পেলাম
তুমি আসছ, খুব তাড়াতাড়ি ।
তোমার ছোঁয়ায় মাতবে এই বারান্দা
উপচে পড়বে হাসি কাজলা চোখ দুটোয় ।
এই, এসো তাড়াতাড়ি,
তোমার অপেক্ষায় রয়েছে লাল গোলাপটা
তোমার অপেক্ষায় রয়েছে শুন্য আঙ্গিনা
...............আর রয়েছে শুধু তোমার এই 'আমি' ।।

mast.
ReplyDeleteAmi jani tomar chokh duto sundar,,,kintu mon tao je Laal Golap seta ekhon bujhate parchhi,,,,
ReplyDeletesudhu laal noi...rongin golap ami...
ReplyDelete