ভালোবেসে ভালোবাসাকে হারালাম,
নাকি ভালোবাসাকে হারিয়ে ভালোবাসতে শিখলাম
...................জানি না ;
কিন্তু নিজেকে ভালোবাসলাম , তোমার ভালোবাসা হারিয়ে ।
জীবনের মানে খুঁজে পেয়েছিলাম ,
তোমার বুকের মাঝে ,
আজ তোমায় হারিয়ে ,
জীবনকে বুঝেছি ।
আর তাই ,
আজ নিজের ভুলে যাওয়া স্বপ্ন ,
এই ডায়েরীতে লেখা কবিতা ,
আর আমার ছোট্ট দুনিয়াটাকে
আপন করে পেয়েছি ।।

tamam likhiso dei....good...
ReplyDelete