Friday, March 4, 2011

প্রিয় বন্ধু





প্রিয় বন্ধু ,
কেমন আছো ?
কোথায় আছো ?
  কাগজটাতে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম আমার অজস্র অভিমান,
                              অসংখ্য অভিযোগ..
  কালির আচঁড়ে তোমায় আজ লিখতে চাইছি সব ;
কিন্তু বড্ড বেয়াদপ এই না বলতে পারা কথাগুলো...
 তাই কথার ভীড়ে হারিয়ে যাচ্ছে আমার শব্দগুলো ।

আচ্ছা, তুমি খোঁজ নাও না কেন একটুও ?
   খুব ব্যস্ত, তাই বুঝি ?
ব্যস্ত আমিও, তবে তোমার চাইতে একটু কম ,
   সময় আছে হাতে ,
  তোমার হাতে থেকে হয়তো হারিয়েছে সময় টাও ।
তোমার কি দোষ আর..
   হারিয়ে যাচ্ছে কত কিছুই আজকাল ...
বাঁচার লড়াইয়ে রয়েছে শুধু লড়াইটা ,
     কিন্তু হারিয়েছে জীবন ;
অনুভূতির দ্বন্দে হারিয়েছে মানবিকতা, হারিয়ে গেছে মন ;
পথ চলাটা আজ শুধু চলার তাগিদ হয়ে গেছে ,
  আর এই তাগিদে হারিয়েছে বন্ধুত্ব..ভালবাসা...

জানো বন্ধু ,
এ এক আশ্চর্য সঙ্গহীন অন্ধকার পথ,
সারা পথ জুড়ে কোলাহল,
প্রতি পদক্ষেপে রয়েছে সাথী, রয়েছে অনুভূতিহীন বন্ধুত্ব ।

সারা পথ জুড়ে আলো,
 তাতে রাস্তা যতটুকু না দেখা যায়
রাস্তা হারানোর ভয়টাই বেশি থেকে যায় ।

আজ এই পথেরই এক অনুভূতিহীন পথিক আমি,
  বাঁচার লড়াইয়ে আমিও রয়েছি, জীবনকে বাদ দিয়ে ;
কিন্তু জানো বন্ধু,
   মাঝেমাঝে তোমার কথা খুব মনে পরে ;
কেমন আছ ?
কোথায় আছ ?
একটুও খবর নাও না কেন?

খুব ব্যস্ত আছ হয়তো ,
   তাও বলছি, উত্তর দিও ;
আর আমি.....হুঃ.....ভালো থাকার চেষ্টায় - ;

ভালো থেকো;
চেষ্টা করো উত্তর দেওয়ার ।


    ইতি,
     তোমার প্রিয় বন্ধু ।


2 comments: