Saturday, March 5, 2011

স্কুলে কলেজে, সবার মুখে ভালবাসার কথা শুনে ,

    সেও চেয়েছিল ভালোবাসাকে ভালবাসতে ;
গল্পে-উপন্যাসে পড়া ভালবাসা-শব্দটাকে চেয়েছিল
        জীবনের ছোঁয়া দিতে ;
কিন্তু জীবন আর ভালবাসা-
     দুটোকে তখনও এক সাথে মেশাতে পারেনি সে।

ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে, নতুন সন কিছুর ছোঁয়ায় ,
 প্রথমবার রাঙিয়েছিল জীবনকে ভালবাসার তুলি দিয়ে ;
আর তখন-ই তার পরিচিত "ভালবাসা" পেল জীবন ,
               সেই মানুষটার স্পর্শে ।
মনের বাঁধ ভেঙ্গে গিয়েছিল তার, সেই স্পর্শে ;
আর সেই বাঁধভাঙ্গা ভালবাসায় ভেসে গেছিল সে অনেকদুর --
       শুধু সে আর তার ভালবাসা ;

হঠাত একদিন খেয়াল হলো, বাঁধ ভাঙ্গেনি ,
         সে চলে এসেছে বাঁধ পার করে ,
এসেছে অনেক কিছু ছেড়ে বাঁধের ওপারে ;
হুঁশ এলো ,
      ভালোবেসে এতকিছুর থেকে দুরে যেতে হবে, তা সে জানত না ।

সিদ্ধান্ত নিল ,
  একটু দ্বন্দ , একটু কষ্ট ,
কিন্তু প্রচুর সাহস আর দৃঢ়তার সাথে ;
সিদ্ধান্ত নিল সে ,
      বাঁধের ওপারে ফিরে যাওয়ার ।

     আজ সে বাঁধের এপারে, ফিরে এসেছে ,
ফিরে এসে হারালো সে তার ভালোবাসাকে,
   কিন্তু ফিরে পেল সে-সব কিছু, যা চেনাতে শিখিয়েছিল--
       জীবনকে, নিজেকে ;

কখনো কখনো ক্লান্ত দিনের শেষে, ঘরের জানালাতে দাঁড়িয়ে,
  সূর্যের শেষ আলোয় চেয়ে দেখে বন্ধের ওপারে --
অনেক স্মৃতি আর স্বপ্ন চোখে নিয়ে ,
  চেয়ে দেখে বাঁধের ওদিকটায়, 
যেদিকে ছিল শুধু সে আর তার ভালবাসা ;
সন্ধ্যের অন্ধকারে ঢেকে যেতে থাকে সব
     দেখা যায় না আর কিছুই - সেও বন্ধ করে দেয় জানালাটা ।

এখন আর সে চায় না, ভালোবাসাকে ভালবাসতে ,
   চায় না ভালবাসা শব্দ টাকে নিয়ে ভাবতে ;
এখন সে জানে ,
    একদিন ভালবাসা আসবে বাঁধের এপারে,
       তার ঘরের দুয়ারে ,
ভালবাসা আপন করে নেবে তাকে - তার সব কিছুকে;

সেই ভালবাসার সাথে থাকবে না 
      এপারের কিছু হারানোর শর্ত,
থাকবে না কোনো কিছু হারানোর ভয় ।

তবুও, বন্ধ জানালাটা খুলে চেয়ে দেখে সে ওপারে ,
     ক্লান্ত দিনের শেষে - মাঝেমাঝে ;
কিন্তু সে জানে, ভালবাসার হাত ধরে আর সে যাবে না ওপারে ,
         এপারের সব কিছু ছেড়ে ;
সে সিদ্ধান্ত নিয়েছে , সেইসব না-হারানোর,
  যা পেয়েছে ভালোবাসাকে চেনার আগে ,
যা পেয়েছে ভালোবাসাকে ভালবাসার আগে।
আর তাই,
   আজ সে সুখী ।


1 comment: