"তুমি কি থাকবে আমার সাথে?"...
জানতে চাইছিল ছেলেটি, পাশে হেঁটে চলা মেয়েটির থেকে
..কত্তো ছোট প্রশ্ন টি...
"তুমি কি থাকবে আমার সাথে?"...
এই ধর বৃষ্টি ভেজা সন্ধ্যায়
যখন নিয়ে বসবো গরম চায়ের কাপ হাতে
আর সাথে গরম বেগুনি, তখন...
তুমি থাকবে আমার সাথে?
নিয়ে গরম চায়ের কাপ হাতে?
নিয়ে গরম চায়ের কাপ হাতে?
ঘামে ভেজা দুপুরে আমার বাড়ির একা balcony তে
যখন আরাম কেদারায় থাকব বসে
তখন তুমি কি থাকবে আমার সাথে?
আমার ঠান্ডা balcony তে, আমার পাশে?
কিংবা এই এখন যেমন চাইছি আমি চলে যেতে
সেই নাম না জানা এক জায়গায়...
ধরা ছোঁয়ার বাইরে......এই কোলাহলের থেকে অনেকদূরে,
তুমি যাবে আমার সাথে সেই জায়গায়?
তুমি কি থাকবে আমার সাথে?...সেখানেও?
বৃষ্টি ভেজা সন্ধ্যা
ঘামে ভেজা দুপুর
ভীরের মাঝে......নির্জন জায়গা...
আমি ছাই তোমায় আমার সাথে
আমার পাশে......প্রতি মুহুর্তে...প্রতি পদে...
বলো না তুমি কি থাকবে আমার সাথে?

Very Nice JB...
ReplyDeletedidi,tumi eto valo likho jantam na to...satti..khub valo...superlike...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethakim.
ReplyDelete